নিজে ছোট্ট একটি বুটিক কারখানা গড়ে তুলেছি
এখানে আমরা নারী-পুরুষ মিলে মোট আটজন কাজ করি
এ কাজ করে সংসারে বাড়তি সচ্ছলতা এনেছি
এ ছাড়া আমার সঙ্গে কাজ করে অনেকের অভাব ঘুচেছে
শহরের সৈয়দ আতর আলী সড়কের বিউটি বস্ত্রালয়ের মালিক জয় সাহা জানান আধুনিক তরুণ-তরুণী ও নারী-পুরুষের প্রথম পছন্দ বুটিকশিল্পীদের তৈরি করা কারুকার্যময় শাড়ি পাঞ্জাবি থ্রি-পিস ও ফতুয়া
নিখুঁত হাতের কাজের কারণে এগুলোর দাম একটু বেশি পড়ে
শহরের ইসলামপুর পাড়ার বুটিক কারখানার মালিক আছমা খাতুন জানান আমার বুটিক কারখানায় শতাধিক নারী কাজ করেন
কেউ কারখানায় এসে কেউ আবার নিজের বাড়িতে সব কিছু নিয়ে কাজ করে থাকেন
আগে গৃহপরিচারিকার কাজ করতেন এমন নারীরাই এ কাজ করছেন
এদের হাতে-কলমে এ বিষয়ে শিক্ষাও দেওয়া হয়েছে
অনেক অসহায় নারী এ পেশায় এসে সচ্ছল সুন্দর জীবনযাপন করছেন
মাগুরা নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা জানান এই সংস্থার অনেক কর্মীই এখন ব্যক্তিগত পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি ধরনের বুটিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং আর্থিকভাবে প্রতিষ্ঠা পেয়েছেন
বগুড়ায় ঈদের বাজারে ব্যাপক বেচাকেনা
বগুড়ায় এবারে ঈদের কেনাকাটা বেশ জমে উঠেছে
শহরের প্রধান বিপণিবিতান ও মার্কেটগুলো এখন সব বয়েসী নারী-পুরুষ ও শিশুদের সমাগমে মুখরিত
তারা প্রচণ্ড গরমের মধ্যেও সকাল থেকে গভীর রাত পর্যন্ত পছন্দের জিনিসটি কিনতে বিভিন্ন বিপণিবিতান ও মার্কেটে চষে বেড়াচ্ছে
ফুটপাত থেকে শুরু করে বগুড়ার ঐতিহ্যবাহী নিউমার্কেট শরিফ উদ্দিন সুপার মার্কেট আহমেদ মার্কেট জামিল শপিং সেন্টার আল-আমিন কমপ্লেক্স রঞ্জু নিউমার্কেট ও রফিক খান মার্কেট সর্বত্রই তৈরি পোশাক শাড়ি থ্রি-পিস পাঞ্জাবি-ফতুয়া জুতা-স্যান্ডেল ও প্রসাধনীর দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে
ব্যবসায়ীরা জানান এবারের ঈদে তরুণীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বিশ্বখ্যাত গায়িকা শাকিরার নামে আসা ওয়াকা ওয়াকা থ্রি-পিস ও স্কার্ট
নেট হাতা ও কাতানের কাপড়ের তৈরি মাসাককালি এবারও ভালো বিক্রি হচ্ছে
এ ছাড়া তরুণীদের পছন্দের তালিকায় আছে কোটালি সোহানা আধুরি বিদায় সাজনা সানিয়া মির্জা কারিনা কাপুর ও ক্যাটরিনাসহ বিভিন্ন নামের পোশাক
তবে এবার ব্যবসায়ীরা চড়া দাম আদায় করছে বলে ক্রেতাদের অভিযোগ
সরকারি আযিযুল হক কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী শায়লা পারভীন বলেন সব ধরনের পোশাকের দামই বেশি
নিউমার্কেটের তাঁত সম্ভার নামের দোকানের মালিক রণজিত সরকার বলেন ঈদের বাজার জমে উঠেছে
বগুড়া শহরের জলেশ্বরীতলাসহ আবাসিক এলাকাগুলোতে গড়ে ওঠা ফ্যাশন হাউসগুলোতে এখন জমজমাট বেচাকেনা চলছে
যেখানে বিশেষ করে উচ্চ বিত্তরাই বেশি কেনাকাটা করে থাকে
এসব ফ্যাশন হাউসে দামি থ্রি-পিস শাড়ি শার্ট-প্যান্ট ও ছোটদের কাপড়সহ সব ধরনের পোশাকই বিক্রি হচ্ছে
রামপুরায় এসেকায়্যার ইলেকট্রনিকসের শোরুম উদ্বোধন
সম্প্রতি ঢাকার রামপুরার হাজীপাড়ায় এসেকায়্যার ইলেকট্রনিকস লিমিটেডের একটি শোরুম উদ্বোধন করা হয়েছে
শোরুমটির উদ্বোধন করেন এসেকায়্যার ইলেকট্রনিকস লিমিটেডের বিপণন মহাব্যবস্থাপক মনজুরুল করিম
এ সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন
শোরুমটিতে জাপানের শার্প করপোরেশন ও ফুজিৎসু জেনারেল লিমিটেডের পণ্যসমাগ্রী পাওয়া যাচ্ছে
বিজ্ঞপ্তি
উলিপুরে সোনালী ব্যাংকের শাখায় কম্পিউটারায়ন
কুড়িগ্রাম জেলার সর্বপ্রথম কম্পিউটারায়ন শাখা হিসেবে সোনালী ব্যাংকের উলিপুর শাখা যাত্রা শুরু করেছে
সম্প্রতি সোনালী ব্যাংকের রংপুর অঞ্চলের সিনিয়র অফিসার আবদুর রশিদ উলিপুর শাখার কম্পিউটারায়ন উদ্বোধন করেন
শাখা ব্যবস্থাপক ছমির জালালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের কর্মকর্তা আবুল হোসেন অলক কুমার দেব আবদুল ওহাব প্রমুখ
এ শাখায় ২৮ হাজার ৫০০ হিসাব রয়েছে
এত দিন জনবল সংকটের কারণে এই হিসাবগুলো পরিচালনায় সমস্যা হতো
গ্রহকেরা নির্দিষ্ট সময় টাকা উত্তোলন করতে পারতেন না
শাখাটি কম্পিউটারায়ন হওয়ায় গ্রাহকসেবার মান উন্নত হবে বলে ব্যবস্থাপক জানান
সাবেক সেনাপ্রধানের অভিযোগ
ব্লেয়ার ও ব্রাউন ব্রিটিশ সেনাদের সঙ্গে প্রতারণা করেছিলেন
ব্রিটেনের সাবেক সেনাপ্রধান জেনারেল স্যার রিচার্ড ডোনান্ট অভিযোগ করেছেন ইরাক ও আফগানিস্তান যুদ্ধে নিয়োজিত ব্রিটিশ সেনাসদস্যদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং তাঁর অর্থমন্ত্রী পরে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন প্রতারণা করেছিলেন
তাঁদের কারণেই ইরাক ও আফগানিস্তানে দায়িত্বরত ব্রিটিশ সেনাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছিল
নিজের লেখা লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বইয়ে ডোনান্ট এ অভিযোগ করেন
সানডে টেলিগ্রাফ গতকাল রোববার থেকে ধারাবাহিকভাবে বইটি প্রকাশ করতে শুরু করেছে
রিচার্ড ডোনান্ট অভিযোগ করেন যুদ্ধে অংশগ্রহণকারী সেনাসদস্যদের প্রতিরক্ষা ব্যয় নিশ্চিত করার বিষয়ে অর্থমন্ত্রী হিসেবে অযাচিতভাবে গর্ডন ব্রাউন হস্তক্ষেপ করেছেন
প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের দেওয়া ঘোষণা সত্ত্বেও ব্রাউন হতাহত সেনাদের প্রাপ্য ক্ষতিপূরণ দিতে গড়িমসি করেছেন
ডোনান্ট বলেন নিজের অধীনস্থ মন্ত্রীকে নির্দেশ পালনে বাধ্য করার মতো নৈতিক মনোবল ব্লেয়ারের ছিল না
২০০৯ সালের শেষ দিকে সেনাপ্রধানের পদ থেকে ডোনান্ট অবসর নেন
সামরিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর তিনি কনজারভেটিভ পার্টির প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে যোগ দেন
তবে গত মাসে তিনি ঘোষণা করেন কনজারভেটিভ পার্টি থেকে ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ওই দলের উপদেষ্টার পদ ছেড়ে দিয়েছেন
ডোনান্ট বলেন ২০০৩ সালে ইরাকের হাতে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে বলে যেসব তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয় তা যুদ্ধাভিযানে নেমে পড়ার মতো যথেষ্ট যুক্তিপূর্ণ ছিল না
এ ছাড়া যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল কার্যত তা শোচনয়ীভাবে ব্যর্থ হয়
তিনি বলেন অন্য একটি দেশে ব্রিটেনের অভিযান বৈধ ছিল কি না তা সময়ই বিচার করবে
তবে ব্রিটিশ সেনাদের অর্থ সরবরাহে সরকার রাজি থাকার পরও অর্থমন্ত্রী হিসেবে এ ব্যাপারে গর্ডন ব্রাউনের অস্বীকৃতি সেনাদের মধ্যে তীব্র হতাশার সৃষ্টি করেছে এ ব্যাপারে তিনি নিশ্চিত
বিবিসি অনলাইন
তালেবান পাকিস্তানে জাতিগত বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে
তালেবানপন্থী পাকিস্তানি জঙ্গিরা দেশে জাতিগত বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক
গত শনিবার ইসলামাবাদে সাংবাদিকদের এ কথা বলেন তিনি
গত সপ্তাহে লাহোর ও কোয়েটাতে বোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে রেহমান মালিক এই অভিযোগ করেছেন
পাকিস্তানি তালেবান ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে
লাহোরে বোমা হামলায় ৩৩ জন নিহত হন
কোয়েটায় নিহত হন ৬৫ জন
পাকিস্তানের সরকার এমনিতেই দেশের চলমান বন্যা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে
নতুন এই বোমা হামলার ঘটনা সরকারকে আরও চাপে ফেলবে বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা
গত শুক্রবার পাকিস্তানের তালেবান যুক্তরাষ্ট্র ও ইউরোপেও হামলা চালানোর হুমকি দিয়েছে
দুই দিন আগে ওয়াশিংটন তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার পরই এই হুমকি দিল সংগঠনটি
শনিবার মালিক বলেন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবান ও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা এখন সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা করছে
তিনি বলেন গত ৬২ বছর ধরে পাকিস্তানে সাম্প্রদায়িক সমস্যা বিরাজ করছে
জঙ্গিরা আবারও হামলা চালাতে পারে
তবে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক হাসান আসকারি রিজভি বলেন জঙ্গিরা সাম্প্রদায়িকতা উসকে দিয়ে সংঘাত ছড়ানোর চেষ্টা করেছে
কিন্তু তারা সফল হয়নি
তিনি বলেন জঙ্গিরা জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছে না
তারা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছে
এটাই তাদের একমাত্র উদ্দেশ্য
৩০ লাখ মানুষ এখনো ত্রাণ পায়নি জাতিসংঘ
পাকিস্তানে ভয়াবহ বন্যার এক মাস পেরিয়ে গেলেও দুর্গত এলাকার ৩০ লাখ মানুষ এখনো কোনো ত্রাণ সহযোগিতা পায়নি
এ অবস্থায় শিশুরা সবচেয়ে বিপদগ্রস্ত হয়ে পড়েছে
জাতিসংঘ এ কথা জানিয়েছে
পাকিস্তানে জাতিসংঘ মানবাধিকার সমন্বয়কারী মার্টিন মগওয়াঞ্জা গতকাল রোববার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অপুষ্টির শিকার প্রায় ৭২ হাজার শিশু এখন মৃত্যুর ঝুঁকিতে রয়েছে
৫০ হাজার গর্ভবতী নারীও একই রকম ঝুঁকিতে আছেন
মার্টিন মগওয়াঞ্জার বক্তব্যের সূত্র ধরে পাকিস্তান সরকার স্বীকার করেছে বিপর্যয়ের এক মাস পেরিয়ে গেলেও প্রায় ১০ লাখ মানুষ এখনো কোনো ধরনের ত্রাণ সহযোগিতা পায়নি
রয়টার্স আল-জাজিরা
কংগ্রেস একেক নেতার কণ্ঠে একেক সুর
ভারতীয় জাতীয় কংগ্রেসের ১২৫ বছরের ইতিহাসে দলটির মধ্যে কখনোই সেভাবে শৃৃঙ্খলা ছিল না
কমিউনিস্ট পার্টি সিপিআই-এম ও ভারতীয় জনতা পার্টির বিজেপি মতো সুসংগঠিত দলও তারা নয়
যখন-তখন যা ইচ্ছে তাই বলার ক্ষেত্রে খুবই পটু দলটির নেতারা
কাজেই নেপথ্যের অনেক শক্তিশালী নেতার মদদপুষ্ট ব্যক্তিরা বিভিন্ন ইস্যুতে যে ভিন্ন ভিন্ন মত দেবেন তাতে অবাক হওয়ার কিছু নেই
স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের ব্যবহূত শব্দ গেরুয়া সন্ত্রাস শিক্ষা বিল কমনওয়েলথ গেমস ও মাওবাদীদের বিষয়ে সরকারি নীতি নিয়ে সম্প্রতি ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন কংগ্রেস নেতারা
এর আগে ভারত-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি নিয়ে বিভক্ত হয়ে পড়েছিল কংগ্রেস
দলীয় সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছিলেন কমিউনিস্টদের ওই চুক্তির বিরোধিতা করার যুক্তি আছে
কিন্তু প্রধানমন্ত্রী মনমোহন সিং পুরোপুরি চুক্তির পক্ষেই ছিলেন
অর্থনৈতিক সংস্কার নিয়েও কংগ্রেসের মধ্যে দুটি ধারা আছে
১৯৯১ সালে কংগ্রেসই এই সংস্কার কর্মসূচি শুরু করেছিল
বস্তুত এই সংস্কার কর্মসূচির কারণেই ১৯৯৬ সালের লোকসভা নির্বাচনে দলের অনেক সদস্য পরাজিত হয়েছিলেন
এখন কংগ্রেসের মধ্যে বিতর্ক শুরু হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর গেরুয়া সন্ত্রাস হিন্দু জাতীয়তাবাদ প্রচারের লক্ষ্যে সন্ত্রাস কথাটি নিয়ে
বিজেপি এর তীব্র নিন্দা জানিয়ে বলেছে গেরুয়া রংটি ভারতের আধ্যাত্মিকতাকেই তুলে ধরে
কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং বিজেপির সঙ্গে একমত
তবে দিগ্বিজয় পরে তাঁর অবস্থান কিছুটা নমনীয় করে বলেন সন্ত্রাসকে কোনো সম্প্রদায় জাতি ধর্ম ও বর্ণের সঙ্গে সম্পর্কযুক্ত করা ঠিক নয়
